• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এজে মোহাম্মদ আলীর শূন্যতা পূরণ হবার নয়: রিজভী

প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪ ৪:১৯
আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪ ৪:১৯

985696

এজে মোহাম্মদ আলীর শূন্যতা পূরণ হবার নয়: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
দেশের এ সংকটময় মুহূর্তে এজে মোহাম্মদ আলীর মতো একজন বরেণ্য আইনজীবীর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পুরন হবার নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শ‌নিবার (৪ মে) ধানমন্ডিতে তাকওয়া মসজিদে সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর জানাযা নামাজে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পরে বিএনপির পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

রিজভী বলেন, এজে মোহাম্মদ আলী আইন অঙ্গনে তিনি শুধু একজন আইনজীবী নন পিতৃ তুল্য মানুষ। এ ধরনের একজন মানুষ চলে যাওয়াতে শুধু বিএনপি নয় সারাদেশের জন্য ক্ষতি। এ ধরনের একজন গুণী আইনজীবী এত তাড়াতাড়ি চলে যাবেন বিশ্বাসযোগ্য নয়।

তিনি বলেন, এজে মোহাম্মদ আলী ছিলেন দেশের একজন খ্যাতিমান আইনজীবী। দীর্ঘদিন ধরে আইন অঙ্গনে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। আইনের শাসন, গনতন্ত্রের পক্ষের এবং ন্যায় বিচারের আন্দোলনের একজন স্বপক্ষের আইনজীবী ছিলেন তিনি। বর্তমান এ দুঃসময়ে তার মতো একজন প্রতিভাবান আইনজীবীর বড় প্রয়োজন ছিল। তার মতো একজন বরেণ্য ও বিজ্ঞ আইনজীবীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

বিএনপির মুখপাত্র বলেন, তার সৎকর্ম, তার চিন্তা, তিনি আইন অঙ্গনে একজন সৎ নিষ্ঠাবান আইনজীবী ছিলেন। এটা আমাদেরকে প্রেরণা দিবে আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম সান্ত, ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা জাকির হোসেন, মোঃ ইব্রাহীম, ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ঢাকা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাহ পরান, আতিক-সহ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com