• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

প্রকাশ: শনিবার, ৪ মে, ২০২৪ ৯:৪৪
আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪ ৯:৪৪

98888500

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হটাতে হলে গণবিপ্লব ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে এই সরকারকে হটানোর বিকল্প নেই। জনগণের বিপ্লব ছাড়া এদের হটানো দুষ্কর হয়ে যাবে।

শনিবার (৪ মে) রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, আজকে দেশে তীব্র তাপদাহে যেমন মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে, তেমনি আওয়ামী লীগের অত্যাচার, নিপীড়ন-নির্যাতনে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। কারণ, এই আওয়ামী সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত নয়। সে কারণে তারা জনগণের কথা চিন্তা করে না। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তাদের শুধু দরকার ক্ষমতা আর চেয়ার।

আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ ভালো থাকল কী থাকল না, এই আওয়ামী সরকারের তাতে কিছু যায়-আসে না। তার বহিঃপ্রকাশ আমরা গত ১৫ বছর ধরে দেখে আসছি।

চলমান উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ৭ জানুয়ারির একতরফা ডামি নির্বাচন দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ বর্জন করেছে। চলমান লোক দেখানো উপজেলা নির্বাচনও দেশের জনগণ প্রত্যাখ্যান করবে।

৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন খান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আনোয়ারুজ্জামান আনোয়ার, হাজী মো. মোস্তফা জামান, মহানগর সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, এবিএমএ রাজ্জাক, আলাউদ্দিন সরকার টিপু, হাজী ইউসুফ, আহসান হাবিব মোল্লা, আব্দুস সালাম সরকার, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেওয়ান মো. নাজিম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com