• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাতক্ষীরায় বিএনপির সমন্বিত মতবিনিময় সভা

প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪ ১২:০৪
আপডেট: সোমবার, ৬ মে, ২০২৪ ১২:০৪

96669696

সাতক্ষীরায় বিএনপির সমন্বিত মতবিনিময় সভা

জনতার আওয়াজ ডেস্ক
সাতক্ষীরায় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে রোববার (৫ মে) বিকাল ৪টায় শহরের আমতলা মোড়স্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সহ-সমন্বয়ক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ন আহ্বায়ক মৃণাল কান্তি রায়, বিএনপি নেতা আবুল হাসান হাদি, জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা প্রমুখ।

প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের একপেশে ভূমিকার জন্য এর আগেও জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তাই বাংলাদেশের বর্তমান অবস্থাকে বিবেচনায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন উপজেলা পরিষদসহ সব স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ সময় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের সব নেতা-কর্মীদের নিজেদের দ্বন্দ্ব-বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আগামীতে কেন্দ্রীয় নির্দেশিত আন্দোলন সংগ্রাম সফল করার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com