• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল

প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪ ৮:১৪
আপডেট: সোমবার, ৬ মে, ২০২৪ ৮:১৪

98569

১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং যুবদলের সাধারণ সম্পাদক সুলতান টুকুসহ কারাগারে থাকা নেতাকর্মীর মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে যুবদল। আগামী ১১ মে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ মে) দুপুরে নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সাথে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অন্যদিকে, আজ বিকালে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় হয়।

এসময় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, সরকার জনগণের অবস্থা দূর্বিষহ করে তুলেছে। ব্যাকিংখাত, আর্থিকখাতসহ সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা। মেঘা প্রজেক্টের নামে চলছে মেঘা দূর্ণীতি। এ অবস্থা থেকে জাতিকে উত্তরণ করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।

মুন্না বলেন, যুবদল তারেক রহমানের আদর্শের ভ্যানগার্ড। তার নির্দেশনাকে কাজে লাগিয়ে এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যুবদল রাজপথে থাকবে। যুবদল একটি শক্তিশালী সংগঠন। এই শক্তি কাজে লাগিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, যুবদল শান্তিপ্রিয় রাজনীতিতে বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনকে যদি সরকার দূর্বলতা মনে করে তাহলে ভুল করবে। সরকার ক্ষমতা হারানোর ভয়ে সারাদেশে বিএনপি-যুবদলসহ হাজার হাজার নেতাকর্মীদের বিনা কারানে কারাবন্দী করছে। বিরোধী মতধারীদের গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে। আসলে ক্ষমতা হারানোর আতঙ্ক থেকেই সরকার এগুলো করছে।

ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের ভার্চুয়ালি সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যবদলের সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, মাহফুজার রহমান, সাখাওয়াত হোসেন চয়ন, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান বাপ্পি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com