• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার

প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪ ৯:২৮
আপডেট: সোমবার, ৬ মে, ২০২৪ ৯:২৮

BNP 2

বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার

জনতার আওয়াজ ডেস্ক
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আরও তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (৬ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় গঠনতন্ত্র মোতাবেক তাদের বহিষ্কার করা হয়েছে।

9858969 3

বহিষ্কৃতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. নুর সালাম সরকার (ভাইস চেয়ারম্যান), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া (ভাইস চেয়ারম্যান) এবং গাইবান্ধা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. তহিদুল আলম মন্ডল সুমন (চেয়ারম্যান)।

এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা ও পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করায় ৫ মে দল ও অঙ্গ সংগঠনের ৬১ নেতাকে বহিষ্কার করে বিএনপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com