• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিয়ের ২৪ দিনের মাথায় ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ১২:১৯
আপডেট: মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ১২:১৯

969696 1

বিয়ের ২৪ দিনের মাথায় ছাত্রলীগ নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জনতার আওয়াজ ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের ২৪ দিনের মাথায় ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নুসরাত জাহান মাহি (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুরে এ ঘটনা ঘটে।

নুসরাত জাহান মাহি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের স্ত্রী এবং শাহরাস্তি উপজেলার উনকিলা গ্রামের মাহমুদ মোরশেদের মেয়ে।

স্থানীয়রা জানান, গত ১২ এপ্রিল জাকির ও মাহির পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় মাহির শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পারিবারিক কলহ নাকি অন্য কারণে মাহি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

এ বিষয়ে জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ আহমেদ হিরা বলেন, তারা প্রেম করে বিয়ে করেছিলেন। পরে উভয় পরিবার বিষয়টি মেনে নেন। মেয়েটি আজ ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি জানা নেই।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com