• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রতিবন্ধীরা যেন সমাজে একসাথে চলতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: দীপু মনি

প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ৭:৫৬
আপডেট: মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ৭:৫৬

968596 3

প্রতিবন্ধীরা যেন সমাজে একসাথে চলতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: দীপু মনি

জনতার আওয়াজ ডেস্ক
সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, প্রতিবন্ধীসহ যেসব জনগোষ্ঠী পিছিয়ে রয়েছে তারাও যেন সমাজের সঙ্গে তাল মিলিয়ে একসাথে চলতে পারে সেসব বিষয়ে সরকার কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজধানীর শিশু কল্যাণ পরিষদের ব্যারিস্টার আব্দুল গনি খান ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, যে সমস্ত শারিরীক ও মানসিক প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা রয়েছেন, তারা যেন সক্ষম হয়ে চলতে পারেন সেজন্য বর্তমান সরকার তাদের পাশে রয়েছে। এসব মানুষ সমাজের সঙ্গে সমন্বয় সাধন করে চলতে পারে সে বিষয়ে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

দীপু মনি বলেন, সারা দেশে এসব মানুষের শিক্ষা, কর্মদক্ষতা বাড়ানো এবং প্রশিক্ষণসহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাস্তবে যাতে একটা মানবিক সমাজ গড়ে তোলা যায় সেটি মুল লক্ষ্য। সমাজের যেকোনো ধরনের পিছিয়ে পড়া মানুষগুলোকে চলমান উন্নয়নের মুলধারায় নিয়ে আসতে পারি সেই বিষয়েও সরকার কাজ করে যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com