• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল : মার্ক মিলার

প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪ ৭:৫৪
আপডেট: বুধবার, ৮ মে, ২০২৪ ৭:৫৪

966665

বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল : মার্ক মিলার

জনতার আওয়াজ ডেস্ক
কানাডার অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী মার্ক মিলার বলেছেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এটা কোনো সন্ত্রাসী সংগঠন নয়। তিনি আরও বলেন, বিএনপিকে কেনেডিয়ান সরকার কখনও টেররিষ্ট সংগঠন মনে করেনা।
৬ মে দেশটির স্থানীয় সময় দুপুর ১২:৩০ মিনিটে কানাডা-বাংলাদেশ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ (বাংলাদেশ ককাস) এর সাবেক চেয়ার মিং নাতানিয়ান স্মিত এমপির আহব্বানে ভার্চুয়াল এক সভায় মার্ক মিলার উপরোক্ত মন্তব্য করেন।
সাবেক ককাস চেয়ার তার স্বাগত বক্তব্যে বলেন, অতীতে কিছু কোর্টের রায়ের মাধ্যমে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল, তা সংশোধন হয়েছে। কিন্তু বিগত দিনে যারা এ রায়ের মাধ্যমে পি-আর পাচ্ছেনা তাদের কে সাহায্য করার জন্য মিং মিলারকে আহ্বান জানান নাতানিয়ান স্মিত।
সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ার মিসেস সালমা জাহিদ এমপি বলেন, মিনিষ্টারসহ আমরা এ বিষয়ে অবগত, শীঘ্রই আপনারা ভাল সংবাদ পাবেন।
নাতানিয়ান স্মিত-এর অফিস সহকারী আসাদ ও মার্ক মিলারের প্রধান সহকারী লিসা মনিটগামারির সঞ্চালনায় আলোচনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় মন্ত্রী ২০১৫-তে এম পি থাকা অবস্থা থেকে আমাদের ন্যায্য দাবির সাথে একমত। কিন্তু তাঁর মত পোষন করার পরও আমাদের কর্মীদের আজও কোন সুরাহা হচ্ছে না, যা দুঃখজনক। এসময় আরও বক্তব্য রাখেন, ডঃ আব্দুর রব, লিবারেল পার্টির নেতা মোমিন ভুঁইয়া ও মাইনুল রহমান প্রমুখ।
উক্ত অনুষ্টানে আরও উপস্তিত ছিলেন মাননীয় মন্ত্রী বিল ব্লেয়ার-এর কমিউনিকেসন ডিরেক্টর মিং এসেক্স এমারসন, অফিস সহকারী মিস নাদিয়া ও মাননীয় মন্ত্রী মার্ক মিলারের সহকারী মিং জন।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সল চৌধুরী কানাডিয়ান সরকারের বিভিন্ন স্তরে এ বিষয়গুলো নিয়ে লবিং করে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আজকের এই রাউন্ডটেবিল বৈঠক অনুষ্ঠিত হল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com