• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার লাগালেন রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ১:৫০
আপডেট: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ১:৫০

 

জনতার আওয়াজ ডেস্ক

বিশ্ব মা দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার লাগালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৯ মে) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখভাগ থেকে আশপাশের এলাকায় পোস্টার উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বিশ্ব মা দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় “মা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক” পোস্টারে দেখা যায়।

এসময় আরো উপস্থিত ছিলেন ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা ইমতিয়াজ বকুল, যুবনেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা শাহ পরান, ডাঃ মুশফিক, আশরাফুল আসাদ-সহ নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম