• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

আমতলীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ১১:৪০
আপডেট: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ১১:৪০

আমতলীতে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদ সমাবেশে পুলিশের ওপর হামলার ঘটনায় আমতলী উপজেলা বিএনপির সাড়ে ৩’শ নেতা কর্মীর নামে মামলা দেয়া হয়েছে। পুলিশের এসআই মোঃ ইউনুস আলী ফকির বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ১৩ নেতাকর্মীকে মঙ্গলবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বিকেলে একে স্কুল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ তরে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। ওই বিক্ষোভ সমাবেশে পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ ২৫ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশের এস আই ইউনুস আলী ফবির বাদী হয়ে আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল আহম্মেদ ফকিরকে প্রধান আসামী করে ৩২ জনের নাম উল্লেখ করে ৩১০ জন অজ্ঞাত আসামী করে সাড়ে ৩’শ নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে। পুলিশ গ্রেপ্তার ১৩ নেতাকর্মীকে মঙ্গলবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন মৃধা বলেন, পুলিশ বিএনপির নেতা কর্মীদের মারধরও করেছে আমার মিথ্যা মামলাও দিয়েছেন।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, ৩২ জনের নাম উল্লেখ করে সাড়ে ৩’শ নেতাকর্মীর নামে মামলা দেয়া হয়েছে। গ্রেপ্তারকৃত বিএনপির ১৩ নেতাকে আদালতে পাঠানো হয়। তিনি আরো বলেন অপর আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com