• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হেলিকপ্টারে করে বউ আনলেন প্রবাসী

প্রকাশ: শনিবার, ১১ মে, ২০২৪ ৯:৪৪
আপডেট: শনিবার, ১১ মে, ২০২৪ ৯:৪৪

978566

হেলিকপ্টারে করে বউ আনলেন প্রবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছেন রেজাউল ইসলাম নামে সিঙ্গাপুর প্রবাসী এক যুবক। শনিবার (১১ মে) দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে তাদের বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। এ সময় ঈদগাহ মাঠে হেলিকপ্টার ও বিদেশি বউ দেখতে সকাল থেকেই শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় করেন।

হেলিকপ্টারে করে সিঙ্গাপুর প্রবাসী যুবক রেজাউল ইসলাম ভিনদেশি বউকে নিয়ে ঈদগাহ মাঠে নামলে স্থানীয়রা তাদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন।

রেজাউল ইসলাম কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত মকুল প্রামাণিকের ছেলে। তার স্ত্রী জানু ইন্দোনেশিয়ার নাগরিক। তার বিস্তারিত তথ্য দিতে রাজি হননি রেজাউল ইসলাম।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রেজাউল ইসলাম প্রায় ১৫-১৬ বছর ধরে সিঙ্গাপুরে একটি কোম্পানিতে কাজ করছেন। কাজের সুবাদে ইন্দোনেশিয়ার এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করেন। ইন্দোনেশিয়ান ওই নারীর নাম জানু। তিনি ইন্দোনেশিয়ার একটি ব্যাংকে চাকরি করেন। বাংলাদেশি সংস্কৃতি মেনে আগামীকাল রোববার রেজাউল-জানুর বিয়ে হওয়ার কথা রয়েছে।

রেজাউল ইসলামের চাচা বদিউজ্জামান ফেরদৌস সাংবাদিকদের বলেন, রেজাউলের বাবা ছোটবেলাতেই মারা যান। তিনি বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন। সিঙ্গাপুর থেকে আমার ভাতিজা ইন্দোনেশিয়ার এক নারীকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফিরবে এজন্য এলাকাবাসী খুব আগ্রহ নিয়ে সকাল থেকেই মাঠে ভিড় জমান। বিষয়টি আমাদেরও ভালো লেগেছে

তিনি বলেন, আগামীকাল আমার ভাতিজা রেজাউলের সঙ্গে ইন্দোনেশিয়ার জানু নামে ওই নারীর বাংলাদেশের সংস্কৃতি মেনে বিয়ে হবে।

প্রবাসী রেজাউল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকি। ইচ্ছে ছিল বিদেশি বউ নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফিরব। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে বাড়ি ফিরেছি। ভালো লাগছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com