• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন

প্রকাশ: রবিবার, ১২ মে, ২০২৪ ১:৪৮
আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪ ১:৪৮

9666696

৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন

জনতার আওয়াজ ডেস্ক
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১২ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এতে দেখা গেছে, এবারের ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে মোট ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২৯ হাজার ৮৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এরমধ্যে ২ হাজার ৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

গত বছরের তুলনায় এবারে কেন্দ্রের সংখ্যা কমেছে। গেল বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র কমলেও বেড়েছে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এ বছর মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২৯ হাজার ৭১৪টি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৩৫৪টি। শূন্য পাস ছিল প্রতিষ্ঠান ৪৮টি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকাবোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৬ শতাংশ, সিলেটে ৭৩ দশমিক ৩৫ শতাংশ, ময়মনসিংহ ৮৪ দশমিক ৯৭ শতাংশ ও যশোরে ৯২ দশমিক ৩২ শতাংশ। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com