• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

একীভূত হচ্ছে সোনালী-ডেভেলপমেন্ট ব্যাংক

প্রকাশ: রবিবার, ১২ মে, ২০২৪ ৬:৫৫
আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪ ৬:৫৫

985785 3

একীভূত হচ্ছে সোনালী-ডেভেলপমেন্ট ব্যাংক

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে ব্যাংক দুটির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা চুক্তি স্বাক্ষরিত শেষে বাংলাদেশ ব্যাংকের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, সোনালী ব্যাংকের সঙ্গে একীভূতকরণের ফলে ডেভেলপমেন্ট ব্যাংকের কোনো কর্মীর চাকরি হারানোর শঙ্কা নেই, বরং ব্যাংকটি আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, আজকের চুক্তি রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি একীভূত হওয়ার প্রথম পদক্ষেপ। এরপর অডিট ফার্ম নিয়োগের মাধ্যমে ব্যাংক দুটির মূল্যায়নের পরবর্তী কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ব্যাংক।

এ সময় ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান শামিমা নার্গিস বলেন, আমাদের চার সূচকের মধ্যে শুধু খেলাপি ঋণ আদায়ে দুর্বলতা আছে, সময় পাওয়া গেলে এ সমস্যাও কাটিয়ে ওঠা যেত। এখন বাংলাদেশ ব্যাংকের পরামর্শে একীভূত হতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান গাজী। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com