• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

হঠাৎ বাংলাদেশ ব্যাংকে পিটার হাস

প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪ ১১:৩৯
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪ ১১:৩৯

হঠাৎ বাংলাদেশ ব্যাংকে পিটার হাস

জনতার আওয়াজ ডেস্ক
হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার বেলা ৩টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভবনে প্রবেশ করেন। সঙ্গে আরও বেশ কয়েকজন প্রবেশ করেন। এ সময় আগে থেকেই উপস্থিত থেকে পিটার হাসতে স্বাগত জানান বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। তবে ঠিক কি কারণে তিনি হঠাৎ বাংলাদেশ ব্যাংকে আসলেন সে বিষয়ে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

যদিও বাংলাদেশ ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার (১৪ই মে) ঢাকায় আসছেন। এ সফরে তিনি ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। আর তাই আর্থিক খাতের বিভিন্ন বিষয়ে কথা বলতে তিনি বাংলাদেশ ব্যাংকে এসেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনের প্রথম ভাগে কলম্বো থেকে ডোনাল্ড লুর ঢাকায় আসার কথা রয়েছে। গত জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com