• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির কাছে ডোনাল্ড লু এতটা গুরুত্বপূর্ণ নন : নজরুল ইসলাম

প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪ ১১:৪৯
আপডেট: সোমবার, ১৩ মে, ২০২৪ ১১:৪৯

9555485

বিএনপির কাছে ডোনাল্ড লু এতটা গুরুত্বপূর্ণ নন : নজরুল ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বিএনপির কাছে এতটা গুরুত্বপূর্ণ নন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, ‘আমাদের কাছে ডোনাল্ড লু’র চেয়ে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী ‘কুকি- চিনের’ আচরণ গুরুত্বপূর্ণ। কারণ, সরকার এই সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।’

ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সোমবার (১৩ মে) বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম এ কথা বলেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিন দিনের সফরে ডোনাল্ড লু আগামীকাল মঙ্গলবার ঢাকা আসছেন। গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর।

ডোনাল্ড লুর এ সফর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, ‘বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙা করবে- এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে, তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে।’

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের ওই মন্তব্যের ব্যাপারে সাংবাদিকেরা নজরুল ইসলাম খানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘উনার আশা-নিরাশায় আমাদের কিছু যায়–আসে না। ডোনাল্ড লুর ব্যাপারটা এতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম; আমরা কিন্তু তা বলিনি। আপনি তুলেছেন এ প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘ডোনাল্ড লু তো অনেক দূরের মানুষ। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত আমাদের দেশের যে ব্যাংক লুটেরা, তাদের মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা, সেটা নিয়ে। বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। ঊনসত্তরের গণঅভ্যুত্থান, নব্বইয়ের গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতাযুদ্ধ-এসব আমরাই করেছি। যারা মানুষের ন্যায্য আন্দোলনে সমর্থন করতে চায়, আমরা তাদের ধন্যবাদ জানাই। আর কেউ বিরোধিতা করলে আমরা তার নিন্দা জানাই।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com