• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খেলা

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সূচি দেখুন এক নজরে

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ৩:০৫
আপডেট: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ৩:০৫

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সূচি দেখুন এক নজরে

স্পোর্টস ডেস্ক

আসন্ন জুনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো। বাংলাদেশ কবে দল ঘোষণা করবে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেটপ্রেমীদের মনে। অবশেষে, অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন। প্রথমবারের মতো বিশ্বকাপের দলে আছেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান।

বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য। ইতোমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো।

শান্তদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে সকাল সাড়ে ৬টায়। ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ দক্ষিন আফ্রিকা। এই ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। দুটি ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে খেলবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে খেলবে বাংলাদেশ। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেন্যুতে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। এই ম্যাচটি শুরুর সময় বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com