• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিক্রয়কর্মীকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪ ৫:২৫
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪ ৫:২৫

9666996 2

বিক্রয়কর্মীকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘার পানিকুমড়া বাজারের মেহেদী হাসান মনির টেলিকম ও ইলেক্ট্রনিক্সের দোকানের বিক্রয়কর্মীকে হত্যা মামলায় আমিনুল ইসলাম শাওন (৩০) ও মাসুদ রানা (২৬) নামে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ মে) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোরের লালপুর উপজেলার কাজিপাড়ার মৃত সানাউল্লাহর ছেলে আমিনুল ইসলাম শাওন (৩০) ও বালিতিতা ইসলামপুর গ্রামের আকমল হোসেনের ছেলে মাসুদ রানা (২৬)। এ ছাড়া আসামি মেহেদী হাসান রকিকে (২৫) তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

নিহত জহুরুল ইসলাম (২৩) বাঘা উপজেলার মনিগ্রাম বাজারের রফিকুল ইসলামের ছেলে। তিনি বাঘার পানিকুমড়া বাজারের মেহেদী হাসান মনির টেলিকম ও ইলেক্ট্রনিক্সের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, আসামি মাসুদ রানা ও শাওন নিহত জহুরুলের কাছ থেকে বাকিতে তিনটি স্মার্টফোন কিনেছিলেন। জহুরুল টাকার জন্য তাদের চাপ দিতেন। কিন্তু মাসুদ ও শাওন টাকা জোগাড় করতে পারছিলেন না। পরে তারা জহুরুলকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনার অংশ হিসেবে ২০২১ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় টাকা দেওয়ার নাম করে আমবাগানে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় জহুরুলের কাছে থাকা ২৮টি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় তারা। এরপর মোবাইলগুলো অন্য আসামি রকির কাছে রাখেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বাঘা থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এন্তাজুল হক বাবু আরও বলেন, পুলিশ তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। সাক্ষ্যগ্রহণ শেষে মহামান্য আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এ রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com