• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গুম হওয়া ছাত্রদল নেতার সহধর্মিণীকে তারেক রহমানের অর্থ সহায়তা দিলেন রিজভী

প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪ ৯:৩৪
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪ ৯:৩৪

গুম হওয়া ছাত্রদল নেতার সহধর্মিণীকে তারেক রহমানের অর্থ সহায়তা দিলেন রিজভী

জনতার আওয়াজ ডেস্ক
২০১৩ সালে গুম হওয়া ছাত্রদল নেতা আনিসুর রহমান আনিস-এর সহধর্মিণী তামান্না তাসমিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন।

তার এই অসুস্থতার খবর শুনে চিকিৎসা ব্যয়-বহনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অর্থ সহায়তা পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড রুহুল কবির রিজভী আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম।