• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি দেশের জনগণকে ভয় পায় বলেই ভোটে অংশগ্রহণ করছে না: নৌপ্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ৪:৩৫
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ৪:৩৫

96969 2

বিএনপি দেশের জনগণকে ভয় পায় বলেই ভোটে অংশগ্রহণ করছে না: নৌপ্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি দেশের জনগণকে ভয় পায় বলেই ভোটে অংশগ্রহণ করছে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি বুঝতে পারছে ভোটে আসলে তাদের সম্মান থাকবে না। কাজেই তারা এখন ভোট বর্জন শুধু না, দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

মঙ্গলবার (২১ মে) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা ভোট কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সমগ্র পৃথিবী আজ যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছে। এরকম একটি অর্থনৈতিক বিরাজমান পরিস্থিতিতে কোথায় তারা দেশের জন্য কথা বলবে, কিন্তু তারা দেশকে কিভাবে নিচে নামানো যায় সেই প্রক্রিয়াগুলোর সঙ্গে জড়িত। এটা খুবই দুর্ভাগ্য। আমরা দেখেছি বিএনপির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের অর্থনৈতিক দুরবস্থা, দেশকে তলিয়ে দেয়ার রাজনীতি করেছে। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধকে মানে না। আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, তারা চায় না। এজন্য তাদের অর্থমন্ত্রী বলেছিল যে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দরকার নাই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে সাহায্য পাওয়া যায় না। বিএনপি একটি সাহায্য নির্ভর রাজনীতিক দল।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, এখন আর জাল ভোট দেয়ার প্রচলন নেই। ভোটে মানুষের আগ্রহ আছে, প্রচারণায় দেখা গেছে। এখন কাজের মৌসুম এবং প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে। প্রচারণা ভালো হয়েছে, ভোটকেন্দ্রে সুন্দর পরিবেশ বিরাজ করছে। ভোট কেন্দ্র দখল করা, ভোটের যে কারচুপি, অনৈতিক কাজকর্ম ভোটের মধ্যে ছিল তা ধীরে ধীরে ভোটের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, চলমান যে ভোটগুলো হচ্ছে তার বড় অর্জন মানুষ অনৈতিক জায়গাগুলো পছন্দ করছে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও এসবের মধ্যে নেই। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে, ভোটাররা যাকে ভালো মনে করবে তাকে নির্বাচিত করবে। ‘আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেটি বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com