• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু

প্রকাশ: বুধবার, ২২ মে, ২০২৪ ৮:৫৬
আপডেট: বুধবার, ২২ মে, ২০২৪ ৮:৫৬

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু

জনতার আওয়াজ ডেস্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু করতে পেরেছি। বাংলাদেশের হজ যাত্রীদের সকল কার্যক্রমকে সহজ ও সুষ্ঠু করতে বর্তমান সরকার ডিজিটাল হজ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে।

বুধবার (২২ মে) বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট থেকে মদিনা হজ ফ্লাইটের উদ্বোধনকালে এসব কথা বলেন তি‌নি।

প্রতিমন্ত্রী বলেন, কোনো হজযাত্রী যেন প্রতারিত না হন, হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্যে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। কেউ যদি প্রতারণামূলক কোনও কাজ করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ যেন রক্ষা পায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেন উন্নয়নের পথে আরও এগিয়ে যায়, এ দোয়া করতে হজযাত্রীদের প্রতি প্রতিমন্ত্রী আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com