• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অপেক্ষা করেন শেখ হাসিনাও স্যাংকশন খাবে: মান্না

প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪ ৩:১৪
আপডেট: শনিবার, ২৫ মে, ২০২৪ ৩:১৪

9666985 6

অপেক্ষা করেন শেখ হাসিনাও স্যাংকশন খাবে: মান্না

জনতার আওয়াজ ডেস্ক
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ব‌লে‌ছেন, শেখ হাসিনার তৈরি করা সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছেন। এখন অপেক্ষা করেন শেখ হাসিনাও স্যাংকশন খাবে।

শ‌নিবার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের আয়োজনে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তি‌নি এসব কথা ব‌লেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার অনেক সমস্যার মধ্যে আছে। আমার দেশের মাটি নিয়ে যে আর একটা রাষ্ট্র গড়তে চায় এই কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে এটা জনসম্মুখে আপনাকে বলতে হবে। আপনাকে জনসম্মুখে বলতে হবে কোন দেশ কোন সরকার কোন সাদা চামড়ার লোক আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়।

তি‌নি ব‌লেন, শেখ হাসিনার তৈরি করা সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছেন। এখন অপেক্ষা করেন শেখ হাসিনাও সেংশন খাবে। একজন বেনজির কত ধরনের দুর্নীতি করেছে।এখন হাই কোর্ট তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। বেনজিরের অবৈধ সম্পদ নিয়ে দুদক আগেই তদন্ত করতে চেয়েছিল হাইকোর্টের নির্দেশের সেই তদন্ত বন্ধ হয়ে গেল এটা কার নির্দেশ ছিল জনগণ জানতে চায়।

তিনি আরো বলেন, যে এমপির বিরুদ্ধে খুন ধর্ষণের মামলা ছিল সে আবার এমপি হয়, কিভাবে সেই এমপি খুন হল। বেনজিরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত, সাবেক সেনাপ্রধান আজিজ ইস্যু নিয়ে সরকার বড় বেকায়দায় আছে। আওয়ামী লীগ আসলেই চোর চোটটা বদমাইশের দল। চুরি সামারি করে ব্যাংকগুলো ফোকলা করে ফেলেছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে জেলের তালা ভাঙতে হবে তবেই খালেদা জিয়া মুক্ত হবে তাছাড়া মুক্ত হবে না।

সংগঠনের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপ‌তি‌ত্বে কর্মসু‌চি‌তে আরও উপ‌স্থিত ছি‌লেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি’র সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম,গণতন্ত্র ফোরামের সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম। ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজমল হোসেন পাইলট প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com