• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৯:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৯:৪৩

9858569 1

জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন কর্মসূচি ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দল।

সোমবার (২৭ মে) তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব মজিবুর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আগামী ৩০ মে থেকে ১৪ জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভাসহ সংগঠনের সব ইউনিটে স্থানীয় সুবিধা অনুযায়ী পালিত হবে এই কর্মসূচি।

বিএনপির সঙ্গে আলোচনা সাপেক্ষে একসঙ্গে অথবা পৃথকভাবে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর কর্মসূচি পালন করতে সংগঠনের সব ইউনিটকে পরামর্শ দিয়েছে তাঁতী দল।

১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে এক দল সৈন্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। বিএনপি দিনটি তার ‘শাহাদাত দিবস’ হিসেবে পালন করে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com