• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সম্পর্ক উন্নয়নে অভিপ্রায় ব্যক্ত বাংলাদেশ-নেদারল্যান্ডের

প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ১০:১৭
আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ১০:১৭

সম্পর্ক উন্নয়নে অভিপ্রায় ব্যক্ত বাংলাদেশ-নেদারল্যান্ডের

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে এই সম্পর্ক পরবর্তী স্তরে উন্নীত করার অভিপ্রায় ব্যক্ত করেছে দেশ দুটি।

সোমবার (২৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রথম সৌজন্য সাক্ষাতে তারা বিগত বছরগুলোতে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে এটিকে পরবর্তী স্তরে উন্নীত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

এ সময় পররাষ্ট্র-সচিব গত ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখ কনফারেন্সের সাইডলাইনে ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা স্মরণ করেন। দুই শীর্ষ নেতার বৈঠক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত স্তরে উন্নীত করার ক্ষেত্রে একটি শক্ত ভিত্তি হিসেবে তারা অ্যাখ্যায়িত করেন।

ডাচ রাষ্ট্রদূত বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য ও বিনিয়োগ,পানি ও সামুদ্রিক সহযোগিতা, কৃষি এবং আইটি খাতে সম্পর্ক আরও জোরদারে চলতি জুলাইয়ের শুরুতে দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রীর বাংলাদেশে সম্ভাব্য সফর সম্পর্কে অবহিত করেন।

পররাষ্ট্র-সচিব বলেন, চলতি বছরের মার্চে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বৈত কর এড়ানোর চুক্তি স্বাক্ষরের ফলে পারস্পরিক সুবিধার জন্য ডাচ ব্যবসায়ীরা বাংলাদেশে আরও সুযোগ নিতে পারে।

তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের পরামর্শ দেন।

এছাড়া নেদারল্যান্ডসের প্রশংসিত ক্লিনজেন্ডেল ইনস্টিটিউটে বাংলাদেশের জুনিয়র কূটনীতিকদের বৃত্তি প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান পররাষ্ট্র-সচিব।

তিনি বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং নেদারল্যান্ডের ক্লিনজেন্ডেল ইনস্টিটিউটের মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। মাসুদ বিন মোমেন ক্রীড়া ক্ষেত্রে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে সহযোগিতা অন্বেষণের পরামর্শ দেন।

পররাষ্ট্র-সচিব বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অব্যাহত মানবিক সহায়তার জন্য এবং হেগের আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা মামলায় নেদারল্যান্ডের সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com