• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল ২৮ জুন

প্রকাশ: বুধবার, ২৯ মে, ২০২৪ ১১:২৪
আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪ ১১:২৪

9858969

ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল ২৮ জুন

ঢাবি প্রতিনিধি

ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে ২য় কাউন্সিলের তফসিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। তফসিল অনুযায়ী আগামী ২৮ জুন কাউন্সিলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একইদিনে ফলাফল ঘোষণা করা হবে। বুধবার (২৯ মে) সন্ধ্যায় গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয় আল রাজী কমপ্লেক্সে ছাত্র অধিকার পরিষদের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন তফসিল ও ভোটের তারিখ ঘোষণা করে।

প্রধান নির্বাচন কমিশনার আবু হানিফ লিখিত তফসিল পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মু. নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মো. খালিদ হোসেন, মো. খোরশেদ আলম ও সৈয়দ মাহবুবুর রহমান।

নির্বাচনী তফসিল অনুযায়ী- নির্বাচনী তফসিল ঘোষণা বুধবার (২৯ মে) খসড়া ভোটার তালিকা প্রকাশ ১ জুন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩ জুন, মনোনয়ন পত্র সংগ্রহ ৪-৮ জুন, মনোনয়ন পত্র জমাদান ৯-১০ জুন, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১২ জুন, মনোনয়ন পত্র সংক্রান্ত অভিযোগ দাখিল ১৩ জুন, অভিযোগ নিষ্পত্তি ১৫ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২০ জুন, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ২১ জুন, ও ২৮ জুন ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৪ মে রাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিনজন উপদেষ্টা, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্বাচন কমিশন ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com