• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশকে তলাবিহীন করে ফেলেছে সরকার : মির্জা আব্বাস

প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৬:৩৯
আপডেট: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৬:৩৯

9858569 2

দেশকে তলাবিহীন করে ফেলেছে সরকার : মির্জা আব্বাস

জনতার আওয়াজ ডেস্ক

‘দুর্নীতি-লুটপাট’ করে সরকার দেশকে ‘তলাবিহীন’ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৩১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ‘গণদোয়া’ পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণদোয়া অনুষ্ঠান হয়। মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী-সমর্থকরা এই দোয়ায় শরিক হন। জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা এই দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।

মির্জা আব্বাস বলেন, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে সিলেট যুদ্ধ করেছেন সরাসরি নিজে। জিয়াউর রহমানের নাম শুনলেই অনেকের গাত্রদাহ হয়। কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান করেছেন। সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছর। এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে এই সরকার।

মির্জা আব্বাস বলেন, পত্রিকায় দেখলাম ঘুম থেকে উঠেই, এক লিটার জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন। এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা বাড়ায় এমনিতে তো দ্রব্যমূল্যের ঊধর্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কত জিনিস আছে বিদ্যুৎ-তেল এগুলোর দাম বাড়লে এটা মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, প্রতিটা জায়গায় এর প্রভাব পড়ে।

মির্জা আব্বাস বলেন, এই বাংলাদেশ এত দুরাবস্থা কেন? এই দেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। আমরা আগে শুনতাম বর্গীরা দেশে আসত লুট করে চলে যেতে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন।

তিনি বলেন, আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই। যারা ভাবে, বিএনপি থাকবে না কিংবা থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহ রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। বিএনপি মানুষের মননে-মগজে টিকে আছে, টিকে থাকবে এবং ইনশাআল্লাহ এই দেশকে সকল রকমের বালা-মসিবত-বিপদ থেকে রক্ষা করবে। বিএনপির হাতে একমাত্র স্বাধীনতা নিরাপদ কারণ এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশকে স্বাধীন করেছিলেন। সুতরাং এই একমাত্র বিএনপিই একটা দল যার হাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন। এ সময় বিএনপির চেয়ারপারসন এর বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, কাজী রওনকুল ইসলাম টিপু, শাহ মোহাম্মদ নেছারুল হক, আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, যুবদলের মোনায়েম মুন্না, এসএম জাহাঙ্গীর হোসেন, মামুন হাসান, মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, দক্ষিণ বিএনপির নবীউল্লাহ নবী, লিটন মাহমুদ, মোশাররফ হোসেন খোকন, ইউনুস মৃধা, হাজী মনির হোসেন, জাসাসের জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com