• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পাসপোর্ট থেকে ‘ইসরাইল ছাড়া’ শব্দ মুছে ফেলা দুঃখজনক : সাবেক পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৯:৩৩
আপডেট: শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৯:৩৩

পাসপোর্ট থেকে ‘ইসরাইল ছাড়া’ শব্দ মুছে ফেলা দুঃখজনক : সাবেক পররাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ (একসেপ্ট ইসরাইল) শব্দ মুছে ফেলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (৩১ মে) এফডিসিতে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন নিরসনে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ই-পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দটি বাদ দেয়া খুবই দুঃখজনক। আমি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কেউ আমার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা না করেই এ পরিবর্তন করে।

পাসপোর্টকে আরও মানসম্পন্ন করা এবং খরচ কমানোর জন্য জার্মানির একটি প্রতিষ্ঠান এ কাজটি করেছে বলে জানান সিলেট–১ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মোমেন।

তিনি বলেন, মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্রনায়ক জনতার রায়ে নির্বাচিত নয় বলে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে পারছে না। তবে বাংলাদেশের সরকার জনগণের দ্বারা নির্বাচিত হওয়ায় ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে শেখ হাসিনা অন্যতম হাতিয়ার হতে পারেন।

এই ছায়া সংসদের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

‘মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে’ শীর্ষক ছায়া সংসদে কবি নজরুল সরকারি কলেজ দলের বিপক্ষে জয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ দল। প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, সাংবাদিক ঝুমুর বারী, এ কে এম মঈনুদ্দিন, একরামুল হক ও মাসুদ করিম। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com