গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে বিশ্বব্যাপী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে আজীবন সদস্যদের দেশে আগমন উপলক্ষ্যে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে বিশ্বব্যাপী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের কার্যালয়ে এলাকার বিশিষ্ঠ মুরুব্বী পখই মিয়ার সভাপতিত্বে অফিস সম্পাদক সাগর আহমদ ফুল মিয়ার সঞ্চালনায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বব্যাপী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের উপদেষ্টা লুকোছ মিয়া লন্ডনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বব্যাপী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের কাতার শাখার সভাপতি শিলু মিয়া, আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন, রোহেল আহমদ তালুকদার, মো: ছাইফুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, স্বপন আহমদ, আঃ মালিক প্রমুখ।












