• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাল থেকে মিলবে রেলের ঈদের আগাম টিকিট

প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪ ৩:০২
আপডেট: শনিবার, ১ জুন, ২০২৪ ৩:০২

971256

কাল থেকে মিলবে রেলের ঈদের আগাম টিকিট

জনতার আওয়াজ ডেস্ক
১৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আগামীকাল (রবিবার) থেকে আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারও ঈদের অগ্রিম টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হবে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

কর্মপরিকল্পনায় বলা হয়, এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

২ জুন থেকে যাত্রা শুরুর ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর ২টায় বিক্রি করা হবে।

আরও বলা হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসন বিক্রি হবে ৪ জুন; ১৫ জুনের আসন বিক্রি হবে ৫ জুন; ১৬ জুনের আসন বিক্রি হবে ৬ জুন।

বিজ্ঞাপনএকইভাবে ১০ থেকে ১৪ জুন পর্যন্ত ২০ থেকে ২৪ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ২০ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে ১০ জুন, ২১ জুনের টিকিট দেওয়া হবে ১১ জুন, ২২ জুনের টিকিট দেওয়া হবে ১২ জুন, ২৩ জুনের টিকিট দেওয়া হবে ১৩ জুন এবং ২৪ জুনের টিকিট দেওয়া হবে ১৪ জুন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com