জনতার আওয়াজ ডেস্ক
কুমিল্লার হোমনায় প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন তিনি।
রবিবার (২ জুন) কুমিল্লার হোমনায় প্রয়াত এমকে আনোয়ারের কবর জিয়ারত করেন রিজভী।
এ সময় বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইঁয়া,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস আবদুল মতিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












