• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবেক পুলিশপ্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন

প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪ ৯:৫৪
আপডেট: রবিবার, ২ জুন, ২০২৪ ৯:৫৪

985748

সাবেক পুলিশপ্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, সাবেক পুলিশপ্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এখন কোথায় আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী না কি জানেন না! তাহলে দেশটা কে চালাচ্ছে?

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রোববার (২ জুন) রাজধানীর চকবাজার থানার ২৭ ও ২৯ নং ওয়ার্ড এবং লালবাগ থানার ২৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, মধ্যবিত্তরা ৬ বছর আগে বিদ্যুৎ ও পানির বিল কত দিত? ১৬ বছরে ১৬ বার বাড়ানো হয়েছে। তারপরও সরকার ঠিকমতো পানি দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারে না। একবারও বিল কমাতে পারেনি। আমরা অন্যকিছু চাই না, একটি অবাধ নির্বাচন চাই। মানুষ ভোট দিতে পারে না। চলছে অটো পাস। নির্বাচন না করেই রাষ্ট্র চালাচ্ছে অটোপাস সরকার। তাই এদের কোনো জবাবদিহিতা নেই।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, সদস্য সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম বাবুল, মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তারসহ চকবাজার ও লালবাগ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com