• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভাঙ্গন রোধে দক্ষিণাঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ করা হবে: নাছিম

প্রকাশ: রবিবার, ২ জুন, ২০২৪ ১১:০৯
আপডেট: রবিবার, ২ জুন, ২০২৪ ১১:০৯

9014785

ভাঙ্গন রোধে দক্ষিণাঞ্চলে টেকসই বাঁধ নির্মাণ করা হবে: নাছিম

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বারবার প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চলের মানুষ। বাঁধ ভেঙ্গে তলিয়ে যাচ্ছে জনপদ, বিপর্যস্ত হচ্ছে দেশের অর্থনীতি। তাই এই ভাঙ্গন রোধে এই এলাকায় ভবিষ্যতে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার সরকারের।

রবিবার (২ জুন) ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন এবং কয়রার গড়াইখালি ও মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম এমপি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, প্রকৃতির সঙ্গে নিয়ত লড়াই করে বেঁচে আছে এই অঞ্চলের মানুষ। তাদের দুঃখ দূর্দশা লাঘবে সার্বক্ষণিক তৎপর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তাই তাঁর নির্দেশে আমরা এখানে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। শেখ হাসিনার সরকার সব সময় আপনাদের পাশে ছিল, থাকবে।

এই সংকট মোকাবিলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান আমিন। তিনি আরো বলেন, উদার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজের বিত্তবানরা এগিয়ে আসুন, এই দুর্যোগে মানুষের পাশে থাকুন। আপনার নাগরিক এবং সামাজিক দায়িত্ব পালন করুন।

স্থানীয় সংসদ সদস্য জননেতা রশিদুজ্জামানের সভাপতিত্বে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক এমপি সোহরাব আলী সানা, কেন্দ্রীয় কমিটির সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণা, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, অধ্যাপক রফিকুল ইসলাম, নিশীথ রঞ্জন মিস্ত্রি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com