• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ.লীগই শেষ হয়ে যাচ্ছে : সালাম

প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪ ৮:৩৬
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪ ৮:৩৬

698589

বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ.লীগই শেষ হয়ে যাচ্ছে : সালাম

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। বিএনপিসহ গণতন্ত্রকামী জনতার ওপর যে অত্যাচার চালিয়েছে, তার জন্য আওয়ামী লীগ দেশ-বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে।

সোমবার (৩ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করে গেন্ডারিয়া থানার ৪০ ও ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি।

শুধুমাত্র বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে, সেজন্য আওয়ামী লীগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না দাবি করে সালাম বলেন, এতে বিএনপির কোনও ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। মানুষ এ সরকারকে ভোট চোর সরকার বলে।

তিনি বলেন, স্বাধীনতার পরও জাসদকে ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ একবার বিলীন হয়েছিল। পরে জিয়াই আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরায় প্রতিষ্ঠিত করেছিল। আজকে জিয়াউর রহমানকে নিয়ে তারা আজেবাজে কথা বলে। আসলে আওয়ামী লীগ একটি অকৃতজ্ঞ রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, গণতন্ত্র নিধনকারী আওয়ামী লীগ ভালোভাবেই জানে তাদের আয়ু শেষ। তাই তারা নিজেদের আখের গোছাচ্ছে। যে যেভাবে পারে লুট করে নিচ্ছে। সব লুটের একদিন বিচার হবে। আজিজ-বেনজীরের মতো সকলের অপকর্ম প্রকাশ পাবে। দুর্নীতি করে হাজার কোটি টাকার মালিক হবেন, কিন্তু ভোগ করতে পারবেন না। বিচারের মুখোমুখি হতেই হবে।

গেন্ডারিয়া ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মোড়লের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মোহাম্মদ মোহন, সদস্য মকবুল ইসলাম খান টিপু ও গেন্ডারিয়া থানা বিএনপি নেতা আব্দুল কাদির প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com