• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী

প্রকাশ: সোমবার, ৩ জুন, ২০২৪ ১০:৩৯
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪ ১০:৩৯

9855896

জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী

সাতক্ষীরা প্রতিনিধি

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জুন) বিকালে শহরের ইটাগাছা তিতুমীর কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা বিএনপির আয়োজনে এবং জিয়া স্মৃতি পাঠাগারের ব্যবস্থাপনায় এ বই প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক মো. শের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। তিনি দেশকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার আদর্শ বুকে ধারণ করে আগামীর আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা আক্তার বিউটি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রমিজ উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা সাদিক।

এ সময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবাদুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সিনিয়র সহ-সভাপতি মিলন সিকদার, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা তাঁতীদলের আহবায়ক হাসান শাহরিয়ার রিপন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম, এম এ রাজ্জাক, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, যুগ্ম আহবায়ক আল আমিন, পৌর বিএনপির সদস্য ইসমাইল বাবু, পৌর যুবদল নেতা সাইফুল্লাহ আল কাফি। এ সময় পৌর ও সদর উপজেলা বিএনপি, জেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com