• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাজেটের কোনো বিশেষত্ব নেই: জি এম কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ১০:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ১০:৫৫

985896 14

বাজেটের কোনো বিশেষত্ব নেই: জি এম কাদের

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট গতানুগতিক বাজেট। বাজেটের কোনো বিশেষত্ব নেই। এতে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য ও রিজার্ভ নিয়ে যে সংকট চলছে, তার কোনো পরিকল্পিত দিক-নির্দেশনাও নেই।

বৃহস্পতিবার (৬ জুন) বাজেট পেশের পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

জি এম কাদের আরও বলেন, বাজেটে বড় ঘাটতি রয়েছে। আগে ঋণের অর্থ ফেরত নিয়ে গর্ব ছিলো। এখন সেই গর্ব মলিন হয়েছে। বাজেটে শুধু সুদ পরিশোধের বিষয়টি রয়েছে। জনগনের ওপর করের বোঝা চাপানো হয়েছে। এতে মূল্যস্ফীতি কমবে না। রিক্সাওয়ালা-ফকিরদেরও কর দিতে হবে।

প্রসঙ্গত, জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৩টায় বাজেট পেশ করা শুরু করেন তিনি। এর আগে, দুপুরে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো এই বাজেট দিয়েছেন। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে তিনি এই বাজেট উত্থাপন করেছেন।

প্রস্তাবিত বাজেটের আকার হচ্ছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com