• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএসএফের গুলিতে লালমনিরহাটে ৩ বাংলাদেশি আহত

প্রকাশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ১০:৫৭
আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪ ১০:৫৭

98585 1

বিএসএফের গুলিতে লালমনিরহাটে ৩ বাংলাদেশি আহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত হয়েছেন।

শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবির সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের একজন আলতাব হোসেন (৫৫)। তিনি ওই এলাকার বাচ্চা শেখের ছেলে বলে জানা গেছে। আহত অপর দু’জনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সীমান্ত সূত্র ও বিজিবি জানিয়েছে, ওই সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যান্তরে মাঠে কাজ করছিলেন কৃষক আলতাব হোসেন ও অন্যান্যরা।

এ সময় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। ওই গুলিতে ৩ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয় বলে জানা গেছে।

এ বিষয়ে সিংগীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেনের মুঠোফোনে কল করলে তিনি বলেন, ছররা গুলি। বেশি কিছু হয়নি। ৩ জন আহত হয়েছেন। তারমধ্যে আলতাফ হোসেন বেশি আহত হয়েছেন। এরপরই তিনি কল কেটে দেন।

বিজিবির সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম বলেন, এই মুহূর্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক চলছে। খবর এসেছে অন্তত ৩ জন আহত হয়েছেন। তারা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমিও শুনেছি। বাইরে আছি, ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলতে পারব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com