• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বিজেপি নেতা আদভানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪ ৭:৫৫
আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪ ৭:৫৫

বিজেপি নেতা আদভানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক

বিজেপির সিনিয়র নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৯ জুন) ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন। এছাড়াও তারা সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন।

রবিবার (৯ জুন) সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নয়াদিল্লি পৌঁছান ।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন।