• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঈদযাত্রায় ৯০ শতাংশ যাত্রীকে তিনগুণ ভাড়া দিতে হয়’

প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪ ৩:২৯
আপডেট: সোমবার, ১০ জুন, ২০২৪ ৩:২৯

ঈদযাত্রায় ৯০ শতাংশ যাত্রীকে তিনগুণ ভাড়া দিতে হয়’

জনতার আওয়াজ ডেস্ক
ঈদ যাত্রায় ৯০ শতাংশের বেশি যাত্রীকে দিগুণ-তিনগুণ বেশি ভাড়া দিতে হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, বিআরটিএ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ না করে বরং যাত্রীরা স্বল্প দুরুত্বে গেলেও রুট পারমিটের শেষ গন্তব্য পর্যন্ত ভাড়া দেওয়ার নির্দেশনা দিয়ে থাকেন। যারা সড়কে চাঁদাবাজিতে জড়িত তাদের উপর ঈদযাত্রায় সড়কে চাদাঁবাজি বন্ধের দ্বায়িত্ব দেওয়া হয়। চাঁদাবাজরাই চাঁদাবাজি বন্ধের সিদ্ধান্ত আটকে দেয়।

সোমবার (১০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ঈদে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও সড়ক বৃদ্ধিতে নাগরিক সমাজের উদ্বেগ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, লক্কড়-ঝক্কড় বাস চালাতে যারা পৃষ্ঠপোষকতা করেন, তাদের উপর ঈদযাত্রায় লক্কড়-ঝক্কড় বাস চলাচল বন্ধের দ্বায়িত্ব দেওয়া হয়। প্রতিঈদে ফিটনেস বিহীন বাসের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবাহী পরিবহনে যাত্রী বহন কঠোরভাবে নিধিয়ের ঘোষণা বিভিন্ন পক্ষথেকে দেওয়া হলেও প্রকৃতপক্ষে পরিবহন সংকট, বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে নিম্ন আয়ের লোকজনের এসব পরিবহনে যাতায়াত ঠেকানো যায় না। বরং এসব পরিবহন যাদের বন্ধ করার কথা তারা জায়গায় জায়গায় এসব যানবাহন আটকে উৎকোচ নেয়।

তিনি বলেন, দেশের সড়ক-মহাসড়কে নসিমন-করিমন, ভটভটি, অটোরিক্সা চলাচলে উপকারভোগী, তাদের উপর এসব যানবাহন চলাচল বন্ধের দ্বায়িত্ব দেওয়া হচ্ছে। এহেন বাস্তবতায় সড়কে নৈরাজ্য, বিশৃঙ্খলা থেকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকারভোগী তাদের উপর সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রনের দ্বায়িত্ব দেওয়া হচ্ছে। এতে করে কাজের কাজ কিছুই হচ্ছে না। একারণে প্রতিটি ঈদে সড়ক দুর্ঘটনা ও পরিবহনে বিশৃঙ্খলায় প্রাণহানি ও মানুষের যাতায়াতে হয়রানি ও ভাড়া নৈরাজ্য দফায় দফায় বেড়েই চলছে। সরকারের ধারাবাহিকতায় লক্ষকোটি টাকা খরচ করে সড়কে অবকাটামো উন্নত করলেও পরিবহনে বিশৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনায় সরকারের ইমেজ চরমভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে।