• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিংড়ায় ৬০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ৫:৫৯
আপডেট: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ৫:৫৯

96589 2

সিংড়ায় ৬০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেল ৬০ ভূমি ও গৃহহীন পরিবার। নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা ভূমি ও গৃহহীনদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভূমি ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহগৃহ প্রদান কার্যক্রমের সারাদেশে একযোগে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

আরও বক্তব্য দেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com