• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে: সুলতান সালাউদ্দিন টুকু

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ১০:১৬
আপডেট: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ ১০:১৬

9745896 11

আ’লীগ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে: সুলতান সালাউদ্দিন টুকু

জনতার আওয়াজ ডেস্ক

আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বাংলাদেশের সকল মানুষ এই অবৈধ সরকারের নির্যাতনের স্বীকার।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে যশোর জেলা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন সংগ্রামে কারাবরণকারী ও হামলা-মামলার শিকার প্রায় আড়াই শতাধিক যুবদল নেতাকর্মীকে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া কারো সঙ্গে আপস করেন না। খালেদা জিয়া গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। খালেদা জিয়া এখনো বন্দি। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এ সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। জেল-জুলুম বিএনপি ভয় পায় না। এসবে অভ্যস্ত হয়ে গেছে।

আজিজ-বেনজীরের সমালোচনা করে তিনি বলেন, তারা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়েছে। এ সরকার সিন্ডিকেটের সরকার। সব কালোবাজারীর সাথে, দুর্নীতিবাজদের সাথে সিন্ডিকেট করে এ সরকার ক্ষমতায় এসেছে। বেনজীর-আজিজদের দিয়েই আওয়ামী লীগ টানা ৩ বার ক্ষমতা দখল করেছে। আওয়ামী লীগ সরকার আজিজকে সেনাপ্রধান বানিয়েছে, বেনজীরকে র‍্যাবের মহাপরিচালক বানিয়েছে, আইজিপি বানিয়েছে। আর এখন বলছে ওরা আমাদের লোক না।

বাজেট প্রসঙ্গে টুকু বলেন, বাজেটে বেকারদের কর্মসংস্থানের কথা বলা নেই। নতুন শিল্প কলকারখানার কথা নেই। আজকে শিক্ষিত বেকাররা বিদেশ চলে যাচ্ছেন। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরও উৎসাহ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা কৌশল অবলম্বন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য ভিন্ন কায়দায় ক্ষমতা দখল করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে অবৈধ সরকার দেশকে ধ্বংস করবে।

এই অবৈধ সরকার বিএনপিকে ভয় পায়। যে পর্যন্ত এই সরকারের পতন না হবে, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুন: প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারব, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে চলবে।

যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মো. নুরুজ্জামান, খুলনা বিভাগীয় সহ-সভাপতি নাজমুল হুদা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, সহ-সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, আলমগীর হোসেন সোহান, খুলনা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক এবায়দুল হক রুবায়েত, সহ কুটির শিল্প বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহ গ্রাম সরকার সম্পাদক মহিউদ্দিন রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল কবির সুমন, জাহিদ হাসান, শাজাহান রনি, খুলনা যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমান মধু, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com