• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লুটপাট-দুর্নীতি করে দেশকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে সরকার: টুকু

প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪ ৬:০৬
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪ ৬:০৬

95425

লুটপাট-দুর্নীতি করে দেশকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে সরকার: টুকু

জনতার আওয়াজ ডেস্ক
ডামি নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার লুটপাট করে দুর্নীতি করে দেশকে ভঙ্গুর অবস্থায় ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (১২ জুন) সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় আন্দোলন সংগ্রামে সিরাজগঞ্জে যুবদলের কারাবরণকারী ও হামলার স্বীকার নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

টুকু বলেন, আজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার পরিবার আজ দেশে থাকতে পারছেন না। বাংলাদেশের কোন মানুষই এখন নির্যাতনের বাহিরে নাই। সবাই নির্যাতনের শিকার।

তিনি বলেন, আজ যদি একটি শিশু ভূমিষ্ঠ হয় তাহলে তার ঋণ এক লক্ষ টাকার ওপরে। বাংলাদেশের এই অবস্থা হয়েছে কি কারণে? এই সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে। এই সরকারের কারণেই বাংলাদেশ ঋণগ্রস্ত। এই সরকার বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, এই ডামি নির্বাচনের সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে চূড়ান্তভাবে এই সরকারের পরাজয় হবে। দেশের ৯৫ ভাগ মানুষ একদিকে আর অন্যদিকে হচ্ছে দেশের লুটপাটকারী, দুর্নীতি করি তাদের চরমভাবে পরাজয় হবে।

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুর সভাপতিত্বে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি মাহফুজুর রহমান রিটন, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুমুল হক, সহ-সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক এস এম ওবায়দুল্লাহ, সহ-আন্তর্জাতিক সম্পাদক এস এম জাহাঙ্গীর চায়না, সদস্য আবদুল্লাহ আল কাফী সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com