• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

লন্ডন বাংলদেশ হাইকমিশনে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশ: বুধবার, ১২ জুন, ২০২৪ ৬:২৮
আপডেট: বুধবার, ১২ জুন, ২০২৪ ৬:২৮

 

আরিফ মাহফুজ , লন্ডন থেকে
যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন । যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে । ৯ই জুন রবিবার বিকেলে লন্ডনস্থ বাংলদেশ হাইকমিশন আয়োজিত বাংলাদেশের নির্বাচন কমিশনার মো. আলমগীর এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এখন থেকে ব্রিটিশ-বাংলাদেশীরা ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ডে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
উল্লেখ্য , ২০২৩ সালের নভেম্বর মাসে পরীক্ষামূলকভাবে লন্ডন ও ম্যানচেস্টার মিশনে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ডেএর নিবন্ধন শুরু হয়। ২০২৩ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসি দিবসে লন্ডন হাইকমিশন ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড প্রদানের কার্যক্রম শুরু করে। এ পর্যন্ত যুক্তরাজ্য থেকে ৪২৬৪টি আবেদন জমা হয়েছে। এর মধ্যে প্রায় ২৬০০ আবেদনকারী হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্ট করে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইতোমধ্যেই এদের ৫২৮ জনের স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য লন্ডন মিশনে পৌঁছেছে। খুব শীঘ্রই তাঁদের কাছে কার্ড গ্রহণের বার্তা প্রেরণ করা হবে। যেসব আবেদনকারী এখনো বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেননি তাঁদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে হাই কমিশনে এসে আঙুলের ছাপ, আইরিস ও ছবি দেয়ায় জন্য হাইকমিশনার পরামর্শ দেন।
এতে আরো উপস্থিত যুক্তরাজ্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লন্ডন বা’রা অব ক্যামডেনের মেয়র সমতা খাতুন এবং লন্ডন বা’রা অব বারকিং ও ডেগেনহ্যাম-এর মেয়র মঈন কাদরী। সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির জামাল হোসেন খান ও জাহাঙ্গির খানসহ কয়েকজন নির্বাচন কমিশনারের হাত থেকে তাঁদের স্মার্ট কার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মিশনের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম