• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের সহায়তায় দেশ ছেড়েছে বেনজীর: ফারুক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ২:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ২:৪৯

9601 4

সরকারের সহায়তায় দেশ ছেড়েছে বেনজীর: ফারুক

জনতার আওয়াজ ডেস্ক
পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদের দেশত্যাগ সরকারের সহযোগিতায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করে করেন। জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে দুর্নীতিবাজ আজিজ আহমেদ ও বেনজীর আহমেদসহ ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে এই মানববন্ধন হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, বেনজীর… চোরের রাজা, দুর্নীতির রাজা কি করে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার হন। যদি সরকার গণতান্ত্রিক হতো, যদি সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো, যদি সরকার বাংলাদেশের মানুষের সমর্থনের সরকার হাতো তাহলে আমাদের শ্রদ্বেয় মহাসচিবের ভাষায় বেনজীর…এই বেনজীর লোকটিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে সহযোগিতা করতো না। সেজন্য জনগণ বলা শুরু করেছে এই সরকার চোরের রাজা, এই সরকার দুর্নীতির রাজা। এই সরকার জনগণের সরকার না।

জয়নুল আবদিন প্রশ্ন রেখে বলেন, যে সরকারের আমলে আমাদের ভাইয়েরা রিকশা চালায়, যে সরকারের আমলে আমাদের ভাইয়েরা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোর্টে হাজিরা দেয়, যে দেশের সরকারের আমলে আমাদের সিনিয়র নেতাদেরকে গ্রেফতার করা হয়, যেই দেশে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে মিথ্যা মামলায় জেলে বন্দি করে রাখা হয়, যেই কারণে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে অসত্য মিথ্যা মামলায় সাজা দিতে পারে সেই সরকার এদেশের ক্ষমতায় থাকার অধিকার নাই। এই সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। তাদের পায়ে তলায় মাটি নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। আমি বলতে চাই, কোনো কলাকৌশলে কাজ হবে না, বিলম্বে হলেও আপনাদেরকে জনগণ বিতাড়িত করবে, বিলম্বে হলেও আপনারা পদত্যাগ করতে বাধ্য হবেন।

পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ ও সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের মতো দেশে আরও দুর্নীতিবাজ রয়েছে দাবি করে কেনো সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তা নিয়ে প্রশ্ন ‍তুলেছেন সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ ফারুক।

তিনি বলেন, আজিজ-বেনজীরের মতো আরো যেসব দুর্নীতিবাজ আছে কেনো তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে না তা জনগণ জানতে চায়।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে মানবন্ধনে বিএনপির সাংগঠনকি সম্পাদক আবদুস সালাম, শিশু বিষয়ক সম্পাদক আবদুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা মাওলানা শাহ নেসারুল হক, আকম মোজাম্মেল, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মুনির, উলামা দলের মাওলানা আলমগীর হোসেন, কৃষক দলের জাহাঙ্গীর হোসেন, কাদের সিদ্দিকী, মৎস্যজীবি দলের ইসমাইল হোসেন সিরাজী, সাবেক ছাত্র নেতা আজমল হোসেন পাইলট প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com