• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতাকে প্রবাসীদের অভিনন্দন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ২:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ২:৫৮

 

এম এনাম হোসেন, ইউএই

দীর্ঘদিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মহিউদ্দিন সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইছে এবং এই আনন্দের আমেজ প্রবাসে অবস্থানরত সমর্থকদের মাঝেও বিরাজ করছে। নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় কর্মী সমর্থকেররা মিষ্টি বিতরণ করছে। শেখ মহিউদ্দিন সমর্থক সাতকানিয়া যুবদল নেতা শারজাহ প্রবাসী কাজী মুহাম্মদ এরশাদ জনতার আওয়াজ প্রতিবেদক’কে বলেন, অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন তৃনমুল থেকে গড়ে উঠেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি সহ আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্যের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও সাহসীকতার সাথে পালন করত সক্ষম হয়েছে। তিনি হাজার হাজার কর্মী সৃষ্টি করেছেন‌। ৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ চলমান আন্দোলনে সমান ভাবে অবদান রেখে চলেছেন তিনি। দুর্ভাগ্যবশত দলীয় সিদ্ধান্তে বহিষ্কার হয় এবং নিয়মতান্ত্রিক ভাবে দলের হাইকমান্ড তা প্রত্যাহার করে নেন। দল ও দেশের এই দুঃসময়ে দলের চমৎকার এই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাই। একই সাথে অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আলী আব্বাস ও কারান্তরীণ সাবেক ছাত্রনেতা লিয়াকত আলী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে উনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার চট্টগ্রাম দক্ষিণ জেলায় ফ্যাসিবাদী হাসিনার পতন আন্দোলনকে আরো তড়াম্বিত করবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন নেতাকে ২০২১ সালের ১০ জানুয়ারি দল থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘ ৩ বছর ৫ মাস পরে বহিষ্কৃত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ১০ জুন, সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম