• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এবারের ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে: সেতুমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১:৩১
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১:৩১

9601 2

এবারের ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে: সেতুমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক

এবারের ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে। গত কয়েক বছরে ঈদ যাত্রায় স্বস্তি পাচ্ছে মানুষ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৪ জুন) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সড়কে এখন চাপ আছে তবে যানজট যেটা বলে, সেটা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সড়কে চাপ থাকবেই তবে রাস্তার জন্য যানজট হবে, এমন অবস্থা নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এই সরকারের সময়ে হয়েছে। ফিরতি যাত্রাপথে দুর্ঘটনা রোধে সরকার আরও মনোযোগী হচ্ছে বলে জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, কোরবানির সময় পশুবাহী গাড়ি ও পশুর হাট যানজট বাড়িয়ে দেয়। পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যেনো বাড়ানো না হয়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের অনুরোধ করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এখন বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাচ্ছি। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। এইবার কী হয়, বলতে পারি না।

এর আগে, গত মঙ্গলবার (১১ জুন) স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান ওবায়দুল কাদের। স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় দেশে ফেরেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com