• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল আজহা পালন করবেন

প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১১:৫৮
আপডেট: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ১১:৫৮

BNP 5

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল আজহা পালন করবেন

জনতার আওয়াজ ডেস্ক

আগামী ১৭ জুন দেশে ঈদুল আজহা পালিত হবে। বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় এ ঈদ পালন করবেন তা জানা গেছে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ঈদের দিন সকাল সাড়ে ১১টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও সূরা ফাতেহা পাঠ করবেন বিএনপি শীর্ষ নেতারা। স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে সেখানে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির অন্য সদস্যরা, সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আরো জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঈদের দিন সাড়ে রাত ৮টায় বিএনপির স্থায়ী কমিটি সদস্যরা শুভেচ্ছা বিনিময় করবেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ঈদের নামাজ আদায় করে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ আদায় করবেন ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায়। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের পর দিন ঢাকায় ফিরবেন তিনি।

জানা গেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকায় ঈদুল আজহা পালন করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মোতাবেক সেদিন নিপীড়িত নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এবং তাদের খোঁজ-খবর নেবেন। ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ঢাকায় ঈদ উদযাপন করবেন।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ বাসায় চিকিৎসাধীন, গয়েশ্বর চন্দ্র রায় ঈদের দিন নিজ এলাকায় যাবেন। ডক্টর আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী আমেরিকায় আছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু দেশের বাইরে, সালাউদ্দিন আহমেদ ভারতে আছেন।

এছাড়া দলের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় ও স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com