• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোরবানি ঈদে সুবিধাবঞ্চিতরা পেলেন রেড ক্রিসেন্টের মাংস

প্রকাশ: বুধবার, ১৯ জুন, ২০২৪ ১:৫৭
আপডেট: বুধবার, ১৯ জুন, ২০২৪ ১:৫৭

985896 31

কোরবানি ঈদে সুবিধাবঞ্চিতরা পেলেন রেড ক্রিসেন্টের মাংস

স্টাফ করেসপন্ডেন্ট
শরীয়তপুরে ঈদুল আজহায় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিট।মঙ্গলবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শিল্পকলা মাঠ এলাকায় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ের সামনে মাংস বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, ঈদুল আজহায় সমাজের বিত্তবানরা কোরবানি দিতে পারলেও গরিব মানুষের সে ক্ষমতা হয়ে উঠে না। তারা প্রতিবছর দুই বেলা মাংস ভাত খাওয়ার জন্য এ বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে। ঈদ এলেই গরিবরা কোরবানি দেওয়া মানুষের বাড়িতে মাংসের জন্য অপেক্ষা করে। কারো ভাগ্যে মাংস জুটলে আবার কারো ভাগ্যে জুটে না। আর এসব মানুষের কথা চিন্তা করে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। কাতার রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কোরবানি উপলক্ষে ১০০ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে দেড় কেজি করে মাংস তুলে দেয় রেড ক্রিসেন্ট শরীয়তপুর ইউনিট।
মাংস নিতে আসা ধানুকা এলাকার একজন বলেন, মাংসের যেই দাম তাই সব সময় কিনে খাইতে পারি না। কোরবানি আইলে মানুষের বাড়িতে যাই মাংস আনতে। কেউ দেয়, আবার কেউ দেয় না। তাছাড়া বয়স হইছে বেশি সময় হাঁটতে পারি না। এবার কোরবানি উপলক্ষে ভাইয়েরা আমারে দেড় কেজি মাংস দিছে। বাসায় গিয়া রান্না করে সবাইরে নিয়া খামু।
আলী আজগর শিকদার নামের আরেক বৃদ্ধ বলেন, সব সময় মাংস কি না খাওয়ার সামর্থ্য নেই আমার। যেই দেড় কেজি মাংস পেলাম তা দিয়া আমাগো বুড়া-বুড়ির দুই বেলা ভালোভাবে হইয়া যাইবো। আশা করি সামনের বার ও তারা আমাগো মাংস দিবো।
রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) আলমগীর মুন্সি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে এবার ঈদুল আজহায় ১০০ অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। আগামীতে ও এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com