• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ৪:২০
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ৪:২০

ball

আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের যৌথসভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‌র‍্যালি করবে আওয়ামী লীগ। দেশব্যাপী তৃণমূল পর্যায় পর্যন্ত উদযাপন করা হবে প্লাটিনাম জুবিলি। শুক্রবার (২১ জুন) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি শুরু হবে, যা ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। ২২ জুন রবীন্দ্র সরোবরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার (২৩ জুন) সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন।

ওবায়দুল কাদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হবে রোববার দুপুর আড়াইটায়। দিনটি উপলক্ষ্যে সারা দেশে গাছ লাগানোর জন্য ‘সবুজ ধরিত্রী’ অভিযান পরিচালনা করা হবে দলীয়ভাবে। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও আয়োজন আছে রোজ গার্ডেনেও। আবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৮ জুন হবে সাইকেল র‍্যালি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com