• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মা সেতুতে ৯ দিনে টোল আদায় ২৯ কোটি

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ৬:২৮
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ৬:২৮

9874478

পদ্মা সেতুতে ৯ দিনে টোল আদায় ২৯ কোটি

জনতার আওয়াজ ডেস্ক

এবার ইদযাত্রার ৯ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ২৯ কোটি ৩১ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানিয়েছে, গত ১০ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে।

বিবিএ’র অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, ঈদযাত্রার এই ৯ দিনে দুই প্রান্ত দিয়ে ২ লাখ ৫২ হাজার ২৬৯টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করে।

তিনি আরও জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয় ১৪ জুন। এদিন আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা। ১৬ জুন আদায় হয় ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা। ১৭ জুন ঈদের দিন টোল আদায় হয় ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা এবং ১৮ জুন ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা টোল আদায় হয়।

এর আগে ১০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। ১১ জুন আদায় হয় ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। ১২ জুন টোল আসে ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা। ১৩ জুন টোল আদায় হয় ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই ৯ দিনে মোট টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয় ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫০ টাকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com