• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দরদাম করে প্রকৌশলীর ঘুষ গ্রহণ, ভিডিও ভাইরাল

প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ১:৪৭
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ১:৪৭

985236 2

দরদাম করে প্রকৌশলীর ঘুষ গ্রহণ, ভিডিও ভাইরাল

জনতার আওয়াজ ডেস্ক
নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুই প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে দরদাম করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের ঘুষের টাকা নেওয়ার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) ছড়িয়ে পড়া ভিডিওতে জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী কাঞ্চন কুমার পালিত ও সহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুসকে ঘুষ নিতে দেখা গেছে। তাঁদের মধ্যে কাঞ্চন কুমার জেলা পরিষদে কর্মরত থাকলেও কয়েক দিন আগে বদলি হয়েছেন আব্দুল কুদ্দুস। ধারণা করা হচ্ছে, প্রকাশিত ভিডিওটি কয়েক মাস আগে ধারণ করা।

পাঁচ মিনিটের ভিডিওতে দেখা গেছে, ঠিকাদার ক্যামেরা চালু করে কাঞ্চন কুমারের কক্ষে প্রবেশ করেন। এর পরে কেউ চলে আসার আগেই কথাবার্তা শেষ করার প্রস্তাব দেন ঠিকাদার নিজেই। প্রস্তাবে সম্মতি দিয়ে কাঞ্চন কুমার ও আব্দুল কুদ্দুস ঘুষের বিভিন্ন অঙ্কের টাকার পরিমাণ নিয়ে দরাদরি শুরু করেন। বেশ কিছুক্ষণ দরদাম করার পর প্রকৌশলীদের চাহিদা মোতাবেক টাকা দেন ঠিকাদার।

জেলা পরিষদের একটি সূত্র জানায়, ‘ভিডিও ধারণ করা ওই ঠিকাদারের নাম জহির। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলের ঘনিষ্ঠ অনুসারী। চেয়ারম্যানের সঙ্গে থাকার সুবাদে জেলা পরিষদের বিভিন্ন কাজ করে আসছেন।’

প্রকাশিত ভিডিওর বিষয়ে কাঞ্চন কুমার পালিতের মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল বলেন, ‘আমি ভিডিওর বিষয়ে জেনেছি। কাঞ্চন কুমার পালিত এখনো কর্মরত আছেন এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছে। তাঁকে বদলি করতে আমি ডিও লেটার পাঠিয়েছি অন্তত পাঁচ মাস আগে। কিন্তু তাঁকে বদলি করানো হচ্ছে না। আর আব্দুল কুদ্দুস কয়েক দিন আগেই বদলি হয়ে গেছেন। তাঁদের কারণে জেলা পরিষদের বদনাম হয়ে গেল। এই বিষয়ে আমি মন্ত্রণালয়ে জানাব।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com