• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও গুলি সহ আ’লীগ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৮ জুন, ২০২২ ১২:২৯
আপডেট: শনিবার, ১৮ জুন, ২০২২ ১২:২৯

rupganj arrest pic

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও গুলি সহ আ’লীগ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনি (২৫) নামে স্থানীয় আওয়ামী লীগের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জুন) সকালে চনপাড়াস্থ রনির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেপ্তারকৃত রনি চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৯/৬ ব্ল­কের দুদু মিয়ার ছেলে। সে আওয়ামী লীগের কর্মী বলে এলাকাবাসি জানায় ।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, শনিবার সকালে সংবাদের ভিত্তিতে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে রনির বাড়িতে অভিযান চালায় পুলিশ। পরে রনির দেহ তল্লাশি করে আমেরিকার তৈরী একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ রনিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com